Nibir maa

নিবিড় অমা
Language

নিবিড় অমা-তিমির হতে
বাহির হল জোয়ার-স্রোতে
শুক্লরাতে চাঁদের তরণী।

ভরিল ভরা অরূপ ফুলে,
সাজালো ডালা অমরাকূলে
আলোর মালা চামেলি-বরনী।।

তিথির পরে তিথির ঘাটে
আসিছে তরী দোলের নাটে,
নীরবে হাসে স্বপনে ধরণী।

উৎসবের পসরা নিয়ে
পূর্ণিমার কূলেতে কি এ
ভিড়িল শেষে তন্দ্রাহরণী।।

nibir̤ mā-timir hate
bāhir hal joẏār-srote
śhuklarāte chām̐der tarṇī|

bharil bharā arūp phule,
sājālo ḍālā amarākūle
ālor mālā chāmeli-barnī||

tithir pare tithir ghāṭe
āsichhe tarī doler nāṭe,
nīrbe hāse sbapne dharṇī|

utsaber pasrā niẏe
pūrṇimār kūlete ki e
bhir̤il śheṣhe tandrāharṇī||