Nibhrt praaner debtaa

নিভৃত প্রাণের দেবতা
Work
Language

নিভৃত প্রাণের দেবতা   যেখানে জাগেন একা,
ভক্ত, সেথায় খোলো দ্বার--     আজ লব তাঁর দেখা॥
সারাদিন শুধু বাহিরে     ঘুরে ঘুরে কারে চাহি রে,
সন্ধ্যাবেলার আরতি    হয় নি আমার শেখা॥
তব জীবনের আলোতে  জীবন-প্রদীপ জ্বালি
হে পূজারি, আজ নিভৃতে   সাজাব আমার থালি।
যেথা নিখিলের সাধনা   পূজালোক করে রচনা,
সেথায় আমিও ধরিব     একটি জ্যোতির রেখা॥

nibhṛt prāṇer debtā   yekhāne jāgen ekā,
bhakt, sethāẏ kholo dbār--     āj lab tām̐r dekhā||
sārādin śhudhu bāhire     ghure ghure kāre chāhi re,
sandhyābelār ārti    haẏ ni āmār śhekhā||
tab jībner ālote  jīban-pradīp jbāli
he pūjāri, āj nibhṛte   sājāb āmār thāli|
yethā nikhiler sādhnā   pūjālok kare rachnā,
sethāẏ āmio dharib     ekṭi jyotir rekhā||