Neelaanyajanaa 1

নীলাঞ্জনা ১
Language

লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম ,
ন'টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম ,
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে,
দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম ,
এরপর একরাশ কালো কালো ধোঁয়া ,
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া ।

এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ,
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন,
হাজার কবিতা বেকার সবই তা ।।
তার কথা কেউ বলে না ,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।।

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায় ,
রক থাকতো ভরে কিছু বখাটে ছোরায়,
হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময় ।

তখন উদাস মন ভুলে মনোরঞ্জন ,
দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায় ,
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ,
ও মনের গভীরতা জানতে চায় ।

যখন খোলা চুলে হয়তো মনের ভুলে ,
তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে ,
হাজার কবিতা বেকার সবই তা ।।
তার কথা কেউ বলে না,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।।

অংকের খাতা ভরা থাকতো আঁকায় ,
তার ছবি তার নাম পাতায় পাতায় ,
হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান
মন দিন গুনে এই দিনে আশায় ।

রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়
রাত্রির আঙ্গিনায় যদি খোলা জানালায়
একবার একবার যদি সে দাড়ায়

বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন ,
নিজেতে ছিলো মগণ এ প্রানপণ ,
হাজার কবিতা বেকার সবই তা ।।
তার কথা কেউ বলে না ,
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা ।।

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা .........

lāl phite sādā mojā su skuler iunipharm ,
na'ṭār sāiren saṁket silebāse maneাyog kam ,
par̤ā phele ek chhuṭ chhuṭṭe rāstār mor̤e,
dekhe sāiren mis karā dokānīrā deẏ ghar̤ite dam ,
erpar ekrāśh kālo kālo dheাm̐ẏā ,
skul bāse kare tār drut chale yāoẏā |

erpar biṣhann din bājenā manobīṇ,
absāde ghire thākā se dīrgh din,
hājār kabitā bekār saba̮i tā ||
tār kathā keu bale nā ,
se pratham prem āmār nīlāñjanā ||

sandhyā ghanāto yakhan pār̤āẏ pār̤āẏ ,
rak thākto bhare kichhu bakhāṭe chhorāẏ,
hindi gāner kali sady śhekhā gālāgāli
ekagheẏe haẏe yet samaẏ samaẏ |

takhan udās man bhule manorañjan ,
dām diẏe yantranā kinte chāẏ ,
takhan nīlāñjanā premiker kalpanā ,
o maner gabhīrtā jānte chāẏ |

yakhan kholā chule haẏato maner bhule ,
tākāto se abhele du'chokh mele ,
hājār kabitā bekār saba̮i tā ||
tār kathā keu bale nā,
se pratham prem āmār nīlāñjanā ||

aṁker khātā bharā thākto ām̐kāẏ ,
tār chhabi tār nām pātāẏ pātāẏ ,
hājār anuṣhṭhān prabhāt pherīr gān
man din gune ei dine āśhāẏ |

rāt jege nāṭker mahar̤āẏ chañchal
man śhudhu se kṣhaner pratikṣhāẏ
rātrir āṅgināẏ yadi kholā jānālāẏ
ekbār ekbār yadi se dār̤āẏ

bojheni abujh man nīlāñjanā takhan ,
nijete chhilo magaṇ e prānpaṇ ,
hājār kabitā bekār saba̮i tā ||
tār kathā keu bale nā ,
se pratham prem āmār nīlāñjanā ||

se pratham prem āmār nīlāñjanā
se pratham prem āmār nīlāñjanā
se pratham prem āmār nīlāñjanā
se pratham prem āmār nīlāñjanā .........