Neel megh maase

নীল মেঘ মাসে
Language

ছায়াপথ ভুলে গেলে , চোখ মুছে, খসে তারা ।
ঝিলমিল শোক-মিছিল বের করে জোনাকিরা ।
শিরশিরে আদরের মাঝখানে ,
থেমে গেছে গল্পের ক্লাস ।
ঘামে ভেজা শরীর খুঁজতে গিয়েছে
রাত্পাখিদের ইস্কুল-বাস ।

তবু ঝড়ের আলো আকাশে ,
বেজে ওঠে ওই নীল মেঘ মাসে ,
কৃষ্ণচূড়া…

চাঁদ ডুবে গেলে , ভয় পেলে, পাখি ডাকে ।
একা বিছানাতে , ঘুমের ঠোট খোঁজে কাকে ।
মায়া মায়া জোছনায় শঙ্খ লেগে ,
মিলে মিশে ছিল দুটো ভুল ।
নোনা জল শুকিয়েছে তোর গালে ,
নিকোটিন চুষেছে আঙ্গুল ।

ভেজা ফুটপাথে , কোনো রাতে, পরি নামে ।
তার পালক জরিয়ে যায় , ফেলে যাওয়া চুইং গামে ।
আসমানী পালকের রক্তের ছিটে,
বেঁচে গেছে চোর-বরাত ।
অল্প-মাংস কিছু উপড়ে এসেছে ,
পরি ব্যথায় কেঁদেছে সারা-রাত ।

chhāẏāpath bhule gele , chokh muchhe, khase tārā |
jhilmil śhok-michhil ber kare jonākirā |
śhirśhire ādrer mājhkhāne ,
theme gechhe galper klās |
ghāme bhejā śharīr khum̐jte giẏechhe
rātpākhider iskul-bās |

tabu jhar̤er ālo ākāśhe ,
beje oṭhe oi nīl megh māse ,
kṛṣhṇachūr̤ā…

chām̐d ḍube gele , bhaẏ pele, pākhi ḍāke |
ekā bichhānāte , ghumer ṭhoṭ khom̐je kāke |
māẏā māẏā jochhanāẏ śhaṅkh lege ,
mile miśhe chhil duṭo bhul |
nonā jal śhukiẏechhe tor gāle ,
nikoṭin chuṣhechhe āṅgul |

bhejā phuṭpāthe , kono rāte, pari nāme |
tār pālak jariẏe yāẏ , phele yāoẏā chuiṁ gāme |
āsmānī pālker rakter chhiṭe,
bem̐che gechhe chor-barāt |
alp-māṁs kichhu upr̤e esechhe ,
pari byathāẏ kem̐dechhe sārā-rāt |