Neel bednaa

নীল বেদনা
Work
Year
Language

রাত ঘুম নেই আমার চোখে
জেগে আছি এই চন্দ্রালোকে
নীল জোছনায় তুমি কোথায়

বুক ভরা শুধু দুখেরই ক্ষত
বাউলের একতারার মত
এই আমাকে শুধু কাঁদায়

নীল বেদনা ঘিরে রয়েছে আমায়
দূর অতিতের দুঃখ ডাকে আমায়

তুমি এ রাতে কোন সুদূরে
মন তাই মেতে অচেনা সুরে
চেনা আমাকে নিয়ে কাছে

তুমি যেন এক নদীর মত
বলছ আমায় ডেকে কত
আমি তোমাকে ভালবাসি

তবু কেন যে ধুসর এই পৃথিবী আমার
বোবা অশ্রুতে নোনা হয়ে যায় চেতনা

একাকী একজন এই আমি
স্বপ্নের যত ক্লান্তি আমার
আপন করে বুকে জড়ায়

ক্লান্ত রাজপথ ঘুমাল যখন
তুমিও আমার কবিতা তখন
ধীরে ধীরে জেগে ওঠো

rāt ghum nei āmār chokhe
jege āchhi ei chandrāloke
nīl jochhanāẏ tumi kothāẏ

buk bharā śhudhu dukhera̮i kṣhat
bāuler ekatārār mat
ei āmāke śhudhu kām̐dāẏ

nīl bednā ghire raẏechhe āmāẏ
dūr atiter duḥkh ḍāke āmāẏ

tumi e rāte kon sudūre
man tāi mete achenā sure
chenā āmāke niẏe kāchhe

tumi yen ek nadīr mat
balachh āmāẏ ḍeke kat
āmi tomāke bhālbāsi

tabu ken ye dhusar ei pṛthibī āmār
bobā aśhrute nonā haẏe yāẏ chetnā

ekākī ekjan ei āmi
sbapner yat klānti āmār
āpan kare buke jar̤āẏ

klānt rājpath ghumāl yakhan
tumio āmār kabitā takhan
dhīre dhīre jege oṭho