অনাদি কাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়।
আকাশ–বাতাস রবি–গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়।।
সমুদ্র–কল্লোল নির্ঝর–কলতান –
হে বিরাট, তোমার উদার জয়গান;
ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারি জয়।।
তব নামের বাজায় বীণা বনের পল্লব
জনহীন প্রান্তর স্তব করে, নীরব।
সকল জাতির কোটি উপাসনালয় গাহে তোমারি জয়।।
আলোকের উল্লাসে, আঁধারের তন্দ্রায়
তব জয়গান বাজে অপরুপ মহিমায়,
কোটি যুগ–যুগান্ত সৃষ্টি প্রলয় গাহে তোমারি জয়।।
অনাদি কাল হতে অনন্তলোক
Work
Language
anādi kāl hate anantalok gāhe tomāri jaẏ|
ākāśh–bātās rabi–grah tārā chām̐d, he premamaẏ||
samudr–kallol nirjhar–kaltān –
he birāṭ, tomār udār jaẏagān;
dhyān gambhīr kat śhat himālaẏ gāhe tomāri jaẏ||
tab nāmer bājāẏ bīṇā baner pallab
janhīn prāntar stab kare, nīrab|
sakal jātir koṭi upāsanālaẏ gāhe tomāri jaẏ||
āloker ullāse, ām̐dhārer tandrāẏ
tab jaẏagān bāje aprup mahimāẏ,
koṭi yug–yugānt sṛṣhṭi pralaẏ gāhe tomāri jaẏ||