Aamaar kon kule aaj bhirlo taree

আমার কোন কুলে আজ ভিড়লো তরী
Language

আমারকোন্‌ কূলে আজ ভিড়লো তরী
এ কোন সোনার গাঁয়
আমারভাটির তরী আবার কেন
উজান যেতে চায়
তরীউজান যেতে চায়
কোন কূলে মোর ভিড়লো তরী
এ কোন্‌ সোনার গাঁয়।।
আমারদুঃখেরে কান্ডারী করি’
আমিভাসিয়েছিলাম ভাঙা তরী
তুমিডাক দিলে কে স্বপন–পরী
নয়ন ইশারায়।।১
নিভিয়ে দিয়ে ঘরের বাতি
ডেকেছিলে ঝড়ের রাতি
তুমিকে এলে মোর সুরের সাথী গানের কিনারায়।
তুমি কে এলে? ওগো কে এলে মোর সুরের সাথী
গানের কিনারায়?
সোনার দেশের সোনার মেয়ে,
ওগো তুমিহবে কি মোর তরীর নেয়ে,
ভাঙ্গা তরী চলো বেয়ে রাঙা অলকায়।।

১. ‘অন্তরা’ অংশ গ্রামোফোন রেকর্ডে গাওয়া হয়নি।

āmārakon‌ kūle āj bhir̤lo tarī
e kon sonār gām̐ẏ
āmārabhāṭir tarī ābār ken
ujān yete chāẏ
tarīujān yete chāẏ
kon kūle mor bhir̤lo tarī
e kon‌ sonār gām̐ẏ||
āmāraduḥkhere kānḍārī kari’
āmibhāsiẏechhilām bhāṅā tarī
tumiḍāk dile ke sbapan–parī
naẏan iśhārāẏ||1
nibhiẏe diẏe gharer bāti
ḍekechhile jhar̤er rāti
tumike ele mor surer sāthī gāner kinārāẏ|
tumi ke ele? ogo ke ele mor surer sāthī
gāner kinārāẏ?
sonār deśher sonār meẏe,
ogo tumihbe ki mor tarīr neẏe,
bhāṅgā tarī chalo beẏe rāṅā alakāẏ||

1. ‘antarā’ aṁśh grāmophon rekarḍe gāoẏā haẏani|