আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান
কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান।।
(যাঁর) মুখে শুনি তৌহিদের কালাম —
ভয়ে মৃত্যুও করিত সালাম।
যাঁর দীন দীন রবে কাঁপিত দুনিয়া জীন পরি ইনসান্।।
স্ত্রী পুত্রে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক।
হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিখ্।
কোথা সে শিক্ষা আল্লাহ্ ছাড়া,
ত্রিভুবনে ভয় করিত না যাঁরা।
আজাদ করিতে এসেছিল যাঁরা সাথে লয়ে কোর্আন্।।
আল্লাতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান
Work
Language
āllāte yār pūrṇ īmān kothā se musalmān
kothā se āriph abhed yāhār jīban mṛtyu jñān||
(yām̐r) mukhe śhuni tauhider kālām —
bhaẏe mṛtyuo karit sālām|
yām̐r dīn dīn rabe kām̐pit duniẏā jīn pari inasān||
strī putre āllāre sam̐pi jehāde ye nirbhīk|
hese korbāni dit prāṇ hāẏ āj tārā māge bhikh|
kothā se śhikṣhā āllāh chhār̤ā,
tribhubne bhaẏ karit nā yām̐rā|
ājād karite esechhil yām̐rā sāthe laẏe korān||