পুরুষ: আজি মিলন বাসর প্রিয়া হের মধুমাধবী নিশা।
স্ত্রী: কত জনম অভিসারে শেষে প্রিয় পেয়েছি তব দিশা।।
পুরুষ: সহকার-তরু হের দোলে মালতী লতায় লয়ে বুকে,
স্ত্রী: মাধবী কাঁকন পরি' দেওদার তরু দোলে সুখে।
পুরুষ: হায় প্রাণ কানায় কানায় আজি পুরে
স্ত্রী: প্রাণ কানায় কানায় আজি পুরে
পুরুষ: হিয়া আবেশে পুলক মিশা
স্ত্রী: হিয়া আবেশ পুলক মিশা।।
পুরুষ: শরাব রঙের শাড়ি পরেছে চাঁদনি রাতি
স্ত্রী: চাঁদে ও তারাতে আজি মিলনের মাতামাতি
পুরুষ: হের জোয়া উতলা সিন্ধু পূর্ণিমা চাঁদের পেয়ে'
স্ত্রী: কোন দূর অতীত স্মৃতি মম প্রাণে-মনে ওঠে ছেয়ে।
পুরুষ: আজি মিলন-ঘন মেঘলোকে
স্ত্রী: আজি মিলন-ঘন মেঘলোকে
পুরুষ: প্রিয়া মিটিবে মরু-তৃষা
স্ত্রী: প্রিয় মিটিবে মরু-তৃষা।।
দ্বৈত: প্রিয় মিটিবে মরু-তৃষা।।
puruṣh: āji milan bāsar priẏā her madhumādhbī niśhā|
strī: kat janam abhisāre śheṣhe priẏ peẏechhi tab diśhā||
puruṣh: sahkār-taru her dole māltī latāẏ laẏe buke,
strī: mādhbī kām̐kan pari' deodār taru dole sukhe|
puruṣh: hāẏ prāṇ kānāẏ kānāẏ āji pure
strī: prāṇ kānāẏ kānāẏ āji pure
puruṣh: hiẏā ābeśhe pulak miśhā
strī: hiẏā ābeśh pulak miśhā||
puruṣh: śharāb raṅer śhār̤i parechhe chām̐dni rāti
strī: chām̐de o tārāte āji milner mātāmāti
puruṣh: her joẏā utlā sindhu pūrṇimā chām̐der peẏe'
strī: kon dūr atīt smṛti mam prāṇe-mane oṭhe chheẏe|
puruṣh: āji milan-ghan meghloke
strī: āji milan-ghan meghloke
puruṣh: priẏā miṭibe maru-tṛṣhā
strī: priẏ miṭibe maru-tṛṣhā||
dbait: priẏ miṭibe maru-tṛṣhā||