আজি চৈতী হাওয়ার মাতন লাগে
আজি চৈতী হাওয়ার মাতন লাগে হলুদ চাঁপার ডালে ডালে।
তালী বনে বাজে তারি করতালি ঐ তালে তালে।।
ভ্রমর মুখে গুনগুনিয়ে
যায় সে মৃদু সুর শুনিয়ে
শুকনো পাতর মর্মরে তার নূপুর বাজে রুনুঝুনিয়ে।।
ফুলে পাতায় রঙ মাখায় সে ফিকে সবুজ নীলে লালে
আজি ওড়ে তাহার রঙের নিশান প্রজাপতির পাখার পালে পালে।।
রেকর্ড -নাটিকা, ‘বাসন্তিকা’
āji chaitī hāoẏār mātan lāge halud chām̐pār ḍāle ḍāle|
tālī bane bāje tāri kartāli ai tāle tāle||
bhramar mukhe gunaguniẏe
yāẏ se mṛdu sur śhuniẏe
śhukneা pātar marmare tār nūpur bāje runujhuniẏe||
phule pātāẏ raṅ mākhāẏ se phike sabuj nīle lāle
āji or̤e tāhār raṅer niśhān prajāptir pākhār pāle pāle||
rekarḍ -nāṭikā, ‘bāsantikā’