নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
বন-মৃগী সম উঠিছ চমকি' হেরিয়া আপন ছায়া।।
প্রাতে ঊষার প্রায়
রেঙে ওঠো লজ্জায়,
এলায়িত লতিকায় ভঙ্গুর তব কায়া।।
দৃষ্টিতে তব আরতি-দীপের দ্যুতি
তুমি নিবেদিতা সন্ধ্যা-পূজা-আরতি।
ভূমি অবলুণ্ঠিতা
বনলতা কুণ্ঠিতা
কোলাহল-শঙ্কিতা যেন গো তাপস-জায়া।।
নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
Work
Language
naẏane tomār bhīru mādhurīr māẏā
ban-mṛgī sam uṭhichh chamki' heriẏā āpan chhāẏā||
prāte ūṣhār prāẏ
reṅe oṭho lajjāẏ,
elāẏit latikāẏ bhaṅgur tab kāẏā||
dṛṣhṭite tab ārti-dīper dyuti
tumi nibeditā sandhyā-pūjā-ārti|
bhūmi abaluṇṭhitā
banaltā kuṇṭhitā
kolāhal-śhaṅkitā yen go tāpas-jāẏā||