নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। ( নয়নের নয়ন ! )
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। ( হৃদয়বিহারী ! )
বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো,
স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে।
( তোমার বিরাম নাই, তুমি অবিরাম জাগিছ শয়নে স্বপনে।
তোমার নিমেষ নাই, তুমি অনিমেষ জাগিছ শয়নে স্বপনে। )
সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার, আছে তব স্নেহ–
নিরাশ্রয় জন পথ যার গেহ সেও আছে তব ভবনে।
( যে পথের ভিখারি সেও আছে তব ভবনে।
যার কেহ কোথাও নেই সেও আছে তব ভবনে। )
তুমি ছাড়া কেহ সাথি নাই আর, সমুখে অনন্ত জীবনবিস্তার–
কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে।
( তরী বহে নিয়ে যাও কেহ নাহি জানে কেমনে।
জীবনতরী বহে নিয়ে যাও কেহ নাহি জানে কেমনে। )
জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
যত পাই তোমায় আরো তত যাচি– যত জানি তত জানি নে।
( জেনে শেষ মেলে না–মন হার মানে হে। )
জানি আমি তোমায় পাব নিরন্তর লোক-লোকান্তরে যুগ-যুগান্তর–
তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে।
( তোমার আমার মাঝে কোনো বাধা নাই ভুবনে। )
naẏan tomāre pāẏ nā dekhite, raẏechh naẏane naẏane| ( naẏaner naẏan ! )
hṛdaẏ tomāre pāẏ nā jānite, hṛdaẏe raẏechh gopne| ( hṛdaẏabihārī ! )
bāsnār baśhe man abirat dhāẏ daśh diśhe pāgler mato,
sthir-ām̐khi tumi marme satat jāgichh śhaẏane sbapne|
( tomār birām nāi, tumi abirām jāgichh śhaẏane sbapne|
tomār nimeṣh nāi, tumi animeṣh jāgichh śhaẏane sbapne| )
sabāi chher̤echhe, nāi yār keh, tumi āchh tār, āchhe tab sneh–
nirāśhraẏ jan path yār geh seo āchhe tab bhabne|
( ye pather bhikhāri seo āchhe tab bhabne|
yār keh kothāo nei seo āchhe tab bhabne| )
tumi chhār̤ā keh sāthi nāi ār, samukhe anant jībanabistār–
kālapārābār karitechh pār keh nāhi jāne kemne|
( tarī bahe niẏe yāo keh nāhi jāne kemne|
jībanatrī bahe niẏe yāo keh nāhi jāne kemne| )
jāni śhudhu tumi āchh tāi āchhi, tumi prāṇamaẏ tāi āmi bām̐chi,
yat pāi tomāẏ āro tat yāchi– yat jāni tat jāni ne|
( jene śheṣh mele nā–man hār māne he| )
jāni āmi tomāẏ pāb nirantar lok-lokāntare yug-yugāntar–
tumi ār āmi mājhe keh nāi, kono bādhā nāi bhubne|
( tomār āmār mājhe kono bādhā nāi bhubne| )