নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে--
তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে ॥
ফুরায় যবে মিলনরাতি তবু চির সাথের সাথি
ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপনসাজে ॥
তোমার সুধারসের ধারা গহনপথে এসে
ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে।
শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব
বীণা থেকে বিদায় নিল, চিত্তে আমার বাজে ॥
naẏan chher̤e gele chale, ele sakal-mājhe--
tomāẏ āmi hārāi yadi tumi hārāo nā ye ||
phurāẏ yabe milanrāti tabu chir sāther sāthi
phurāẏ nā to tomāẏ pāoẏā, eso sbapansāje ||
tomār sudhārser dhārā gahanapthe ese
byathāre mor madhur kari naẏane yāẏ bhese|
śhrabṇe mor nab nab śhuniẏechhile ye sur tab
bīṇā theke bidāẏ nil, chitte āmār bāje ||