নদীতে তুফান এলে
মন ভেংগে যায়
সহজেই তাকে দেখা যায়
মনেতে তুফান এলে
বুক ভেংগে যায়
দেখানোর নেই যে উপায় ।।
ফুলে তে ফাগুন এলে
ফোটে সে আগুন জেলে
ডালে ডালে পাতায় পাতায় ।।
মনেতে ফাগুন এলে
মন জ্বলে যায়
দেখানোর নেই যে উপায় ।।
নদীতে তুফান এলে ………
আকাশে চাঁদনী আসে
আলোতে ভুবন ভাসে
দিকে দিকে সে আলো ছড়ায় ।।
মনে তে চাঁদনী এলে
মন আলো পায়
দেখানোর নেই যে উপায় ।।
নদীতে তুফান এলে ….
দেখানোর নেই যে উপায় ।।
নদীতে তুফান এলে
Work
Language
nadīte tuphān ele
man bheṁge yāẏ
sahajei tāke dekhā yāẏ
manete tuphān ele
buk bheṁge yāẏ
dekhānor nei ye upāẏ ||
phule te phāgun ele
phoṭe se āgun jele
ḍāle ḍāle pātāẏ pātāẏ ||
manete phāgun ele
man jbale yāẏ
dekhānor nei ye upāẏ ||
nadīte tuphān ele ………
ākāśhe chām̐dnī āse
ālote bhuban bhāse
dike dike se ālo chhar̤āẏ ||
mane te chām̐dnī ele
man ālo pāẏ
dekhānor nei ye upāẏ ||
nadīte tuphān ele ….
dekhānor nei ye upāẏ ||