Nadeepaarer ei aashaarher

নদীপারের এই আষাঢ়ের
Work
Language

নদীপারের এই আষাঢ়ের প্রভাতখানি
          নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি।
সবুজ-নীলে সোনায় মিলে         যে সুধা এই ছড়িয়ে দিলে,
          জাগিয়ে দিলে আকাশতলে গভীর বাণী,
          নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি॥
          এমনি করে চলতে পথে ভবের কূলে
          দুই ধারে যা ফুল ফুটে সব নিস রে তুলে।
সেগুলি তোর চেতনাতে           গেঁথে তুলিস দিবস-রাতে,
          দিনে দিনে আলোর মালা ভাগ্য মানি--
          নে রে, ও মন, নে রে আপন প্রাণে টানি॥

nadīpārer ei āṣhār̤her prabhātkhāni
          ne re, o man, ne re āpan prāṇe ṭāni|
sabuj-nīle sonāẏ mile         ye sudhā ei chhar̤iẏe dile,
          jāgiẏe dile ākāśhatle gabhīr bāṇī,
          ne re, o man, ne re āpan prāṇe ṭāni||
          emni kare chalte pathe bhaber kūle
          dui dhāre yā phul phuṭe sab nis re tule|
seguli tor chetnāte           gem̐the tulis dibas-rāte,
          dine dine ālor mālā bhāgy māni--
          ne re, o man, ne re āpan prāṇe ṭāni||