নবাব নবাবী করে, নেতা নেতা-গিরি
ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিকিরী ।।
দালাল তোয়াজ করে, দাদা গাজোয়ারি
রিক্সায় শিস্ দেয় জোয়ান সওয়ারী।
যুবকরা প্রেম করে, প্রৌঢ়রা ঘর।
ঘরে ঘরে হানা দেয় বাজারের দর।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে
ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে।
খেলোয়াড় খ্যালে আর দেখোয়ার দ্যাখে
এতো দ্যাখে, তবু লোকে পদে পদে ঠ্যাকে।
লেখকেরা লেখে আর প্রকাশক ছাপে
সাহিত্য মরে পূজো সংখ্যার চাপে।
বেকার চাকরী খোঁজে, প্রমোটার প্লট
ধর্মের ষাঁড় খোঁজে হিং-টিং-ছট।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে
ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে।
নাচিয়েরা নেচে নেয়,বাঁচিয়েরা বাঁচে
বাঁচবে কি করে লোকে, নিভে যাওয়া আঁচে ?
তবলিয়ে ঠেকা দায়,আঁকিয়েরা রঙ
তালে তাল দিয়ে যায়, হ্যাঁ-হ্যাঁ বলা সং…
থলি হাতে যায় লোকে অলিতে গলিতে
জীবন আসলে বাঁধা পাকস্থলীতে।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে
ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে।
মানিয়েরা মেনে নেয় একধার থেকে
কেউ কেউ যায় তবু প্রতিবাদ রেখে।
নাইয়ে স্নান করে ,গাইয়েরা গান
বাইয়েরা বেয়ে যান, খাইয়েরা খান।
ছেলেরা আড্ডা দেয়,গয়লানি ঘোটে
মিছি মিছি কালি দেয় যারা হিংসুটে
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে
ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে।
বক্তা বুকনি মারে, ভাত মারে কারা ?
রাজনীতি দিয়ে ঢাকা তাদের চেহারা।
কেউ ছোড়ে হাত বোমা, কেউবা প্রণামী
গান ছুড়ে ছুড়ে করি টাকার গোলামী।
গোলাম মালিক খোঁজে, মালিক গোলাম
গোলাম হয়েও আমি গেয়ে রাখলাম।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে
ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে-ভাতে।
nabāb nabābī kare, netā netā-giri
ṭrene ṭrene gān gāẏ bāul bhikirī ||
dālāl toẏāj kare, dādā gājoẏāri
riksāẏ śhis deẏ joẏān saoẏārī|
yubakrā prem kare, praur̤hrā ghar|
ghare ghare hānā deẏ bājārer dar|
mānuṣh bharsā khom̐je dine ār rāte
chhele meẏegulo yen thāke dudhe-bhāte|
kheloẏār̤ khyāle ār dekhoẏār dyākhe
eto dyākhe, tabu loke pade pade ṭhyāke|
lekhkerā lekhe ār prakāśhak chhāpe
sāhity mare pūjo saṁkhyār chāpe|
bekār chākrī khom̐je, pramoṭār plaṭ
dharmer ṣhām̐r̤ khom̐je hiṁ-ṭiṁ-chhaṭ|
mānuṣh bharsā khom̐je dine ār rāte
chhele meẏegulo yen thāke dudhe-bhāte|
nāchiẏerā neche neẏ,bām̐chiẏerā bām̐che
bām̐chbe ki kare loke, nibhe yāoẏā ām̐che ?
tabaliẏe ṭhekā dāẏ,ām̐kiẏerā raṅ
tāle tāl diẏe yāẏ, hyām̐-hyām̐ balā saṁ…
thali hāte yāẏ loke alite galite
jīban āsle bām̐dhā pākasthalīte|
mānuṣh bharsā khom̐je dine ār rāte
chhele meẏegulo yen thāke dudhe-bhāte|
māniẏerā mene neẏ ekdhār theke
keu keu yāẏ tabu pratibād rekhe|
nāiẏe snān kare ,gāiẏerā gān
bāiẏerā beẏe yān, khāiẏerā khān|
chhelerā āḍḍā deẏ,gaẏalāni ghoṭe
michhi michhi kāli deẏ yārā hiṁsuṭe
mānuṣh bharsā khom̐je dine ār rāte
chhele meẏegulo yen thāke dudhe-bhāte|
baktā bukni māre, bhāt māre kārā ?
rājnīti diẏe ḍhākā tāder chehārā|
keu chhor̤e hāt bomā, keubā praṇāmī
gān chhur̤e chhur̤e kari ṭākār golāmī|
golām mālik khom̐je, mālik golām
golām haẏeo āmi geẏe rākhlām|
mānuṣh bharsā khom̐je dine ār rāte
chhele meẏegulo yen thāke dudhe-bhāte|