নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা—
তব আশ্রমে তোমার চরণে, হে ভারত, লব শিক্ষা ।
পরের ভূষণ, পরের বসন, তেয়াগিব আজ পরের অশন—
যদি হই দীন না হইব হীন, ছাড়িব পরের ভিক্ষা ।
নব বৎসরে করিলাম পণ লব স্বদেশের দীক্ষা ।।
না থাকে প্রাসাদ আছে তো কুটির কল্যাণে সুপবিত্র ।
না থাকে নগর আছে তব বন ফলে ফুলে সুবিচিত্র ।
তোমা হতে যত দূরে গেছি স’রে তোমারে দেখেছি তত ছোটো ক’রে ।
কাছে দেখি আজ, হে হৃদয়রাজ, তুমি পুরাতন মিত্র ।
হে তাপস, তব পর্ণকুটির কল্যাণে সুপবিত্র ।
পরের বাক্যে তব পর হয়ে দিয়েছি পেয়েছি লজ্জা ।
তোমারে ভুলিতে ফিরায়েছি মুখ, পরেছি পরের সজ্জা ।
কিছু নাহি গণি’ কিছু নাহি কহি’ জপিছ মন্ত্র অন্তরে রহি—
তব সনাতন ধ্যানের আসন মোদের অস্থিমজ্জা ।
পরের বুলিতে তোমারে ভুলিতে দিয়েছি পেয়েছি লজ্জা ।।
সে-সকল লাজ তেয়াগিব আজ, লইব তোমার দীক্ষা ।
তব পদতলে বসিয়া বিরলে শিখিব তোমার শিক্ষা ।
তোমার ধর্ম, তোমার কর্ম, তব মন্ত্রের গভীর মর্ম
লইব তুলিয়া সকল ভুলিয়া ছাড়িয়া পরের ভিক্ষা ।
তব গৌরবে গরব মানিব, লইব তোমার দীক্ষা ।।
nab batsare karilām paṇ lab sbadeśher dīkṣhā—
tab āśhrame tomār charṇe, he bhārat, lab śhikṣhā |
parer bhūṣhaṇ, parer basan, teẏāgib āj parer aśhan—
yadi ha̮i dīn nā ha̮ib hīn, chhār̤ib parer bhikṣhā |
nab batsare karilām paṇ lab sbadeśher dīkṣhā ||
nā thāke prāsād āchhe to kuṭir kalyāṇe supabitr |
nā thāke nagar āchhe tab ban phale phule subichitr |
tomā hate yat dūre gechhi sa’re tomāre dekhechhi tat chhoṭo ka’re |
kāchhe dekhi āj, he hṛdaẏarāj, tumi purātan mitr |
he tāpas, tab parṇakuṭir kalyāṇe supabitr |
parer bākye tab par haẏe diẏechhi peẏechhi lajjā |
tomāre bhulite phirāẏechhi mukh, parechhi parer sajjā |
kichhu nāhi gaṇi’ kichhu nāhi kahi’ japichh mantr antare rahi—
tab sanātan dhyāner āsan moder asthimajjā |
parer bulite tomāre bhulite diẏechhi peẏechhi lajjā ||
se-sakal lāj teẏāgib āj, la̮ib tomār dīkṣhā |
tab padatle basiẏā birle śhikhib tomār śhikṣhā |
tomār dharm, tomār karm, tab mantrer gabhīr marm
la̮ib tuliẏā sakal bhuliẏā chhār̤iẏā parer bhikṣhā |
tab gaurbe garab mānib, la̮ib tomār dīkṣhā ||