Naareer lalit lobhan

নারীর ললিত লোভন
Work
Language

নারীর ললিত লোভন লীলায়  এখনি কেন এ ক্লান্তি।
    এখনি কি সখা, খেলা হল অবসান॥
            যে মধুর রসে ছিলে বিহ্বল  সে কি মধুমাখা ভ্রান্তি--
        সে কি স্বপ্নের দান।  সে কি  সত্যের অপমান।
    দূর দুরাশায় হৃদয় ভরিছ,  কঠিন প্রেমের প্রতিমা গড়িছ--
কী মনে ভাবিয়া নারীতে করিছ  পৌরুষসন্ধান।
        এও কি মায়ার দান॥
            সহসা মন্ত্রবলে
    নমনীয় এই কমনীয়তারে  যদি আমাদের সখী একেবারে
            পরের বসন-সমান ছিন্ন করি ফেলে ধূলিতলে
        সবে না সবে না সে নৈরাশ্য--  ভাগ্যের সেই অট্টহাস্য
জানি জানি সখা, ক্ষুব্ধ করিবে লুব্ধ পুরুষপ্রাণ-- হানিবে নিঠুর বাণ॥

nārīr lalit lobhan līlāẏ  ekhni ken e klānti|
    ekhni ki sakhā, khelā hal absān||
            ye madhur rase chhile bihbal  se ki madhumākhā bhrānti--
        se ki sbapner dān|  se ki  satyer apmān|
    dūr durāśhāẏ hṛdaẏ bharichh,  kaṭhin premer pratimā gar̤ichh--
kī mane bhābiẏā nārīte karichh  pauruṣhasandhān|
        eo ki māẏār dān||
            sahsā mantrable
    namanīẏ ei kamanīẏatāre  yadi āmāder sakhī ekebāre
            parer basan-samān chhinn kari phele dhūlitle
        sabe nā sabe nā se nairāśhy--  bhāgyer sei aṭṭahāsy
jāni jāni sakhā, kṣhubdh karibe lubdh puruṣhaprāṇ-- hānibe niṭhur bāṇ||