নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণের তোমায় ভালবেসেছি।
বনলতা কও কথা হইয়ো না গো কুন্ঠিতা
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।।
জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি একেছি।।
বনলতা কও কথা হইয়ো না গো কুন্ঠিতা।
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি।।
nām rekhechhi banaltā yakhan dekhechhi
haẏat bā sei kṣhaṇer tomāẏ bhālabesechhi|
banaltā kao kathā ha̮iẏo nā go kunṭhitā
dbidhā thar thar manei tāi nā esechhi||
jal bharā megh ai duchokhe dekhte āmi peẏechhi
eklā mane nirjanete tomār chhabi ekechhi||
banaltā kao kathā ha̮iẏo nā go kunṭhitā|
ekṭi kathāi śhunbo bale tāi to kāchhe esechhi
balbe ki go āmio to tomāẏ bhālabesechhi||