নাই যদি বা এলে তুমি এড়িয়ে যাবে তাই ব'লে?
অন্তরেতে নাই কি তুমি সামনে আমার নাই ব'লে॥
মন যে আছে তোমায় মিশে, আমায় তবে ছাড়বে কিসে--
প্রেম কি আমার হারায় দিশে অভিমানে যাই ব'লে॥
বিরহ মোর হোক-না অকূল, সেই বিরহের সরোবরে
মিলনকমল উঠছে দুলে অশ্রুজলের ঢেউয়ের 'পরে।
তবু তৃষায় মরে আঁখি, তোমার লাগি চেয়ে থাকি--
চোখের 'পরে পাব না কি বুকের 'পরে পাই ব'লে॥
নাই যদি বা
Work
Language
nāi yadi bā ele tumi er̤iẏe yābe tāi ba'le?
antarete nāi ki tumi sāmne āmār nāi ba'le||
man ye āchhe tomāẏ miśhe, āmāẏ tabe chhār̤be kise--
prem ki āmār hārāẏ diśhe abhimāne yāi ba'le||
birah mor hok-nā akūl, sei birher sarobre
milanakmal uṭhchhe dule aśhrujler ḍheuẏer 'pare|
tabu tṛṣhāẏ mare ām̐khi, tomār lāgi cheẏe thāki--
chokher 'pare pāb nā ki buker 'pare pāi ba'le||