Naai naai naai

নাই নাই নাই
Work
Language

নাই নাই নাই যে বাকি,
    সময় আমার--
শেষের প্রহর পূর্ণ করে দেবে না কি॥
    বারে বারে কারা করে আনাগোনা,
    কোলাহলে সুরটুকু আর যায় না শোনা--
        ক্ষণে ক্ষণে গানে আমার পড়ে ফাঁকি॥
    পণ করেছি, তোমার হাতে আপনারে
    শেষ করে আজ চুকিয়ে দেব একেবারে।
    মিটিয়ে দেব সকল খোঁজা, সকল বোঝা,
    ভোরবেলাকার একলা পথে চলব সোজা--
        তোমার আলোয় ডুবিয়ে নেব সজাগ আঁখি॥

nāi nāi nāi ye bāki,
    samaẏ āmār--
śheṣher prahar pūrṇ kare debe nā ki||
    bāre bāre kārā kare ānāgonā,
    kolāhle surṭuku ār yāẏ nā śhonā--
        kṣhaṇe kṣhaṇe gāne āmār par̤e phām̐ki||
    paṇ karechhi, tomār hāte āpnāre
    śheṣh kare āj chukiẏe deb ekebāre|
    miṭiẏe deb sakal khom̐jā, sakal bojhā,
    bhorabelākār eklā pathe chalab sojā--
        tomār āloẏ ḍubiẏe neb sajāg ām̐khi||