নাই চিনিলে আমায় তুমি রইব আধেক চেনা।
চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা।।
আধো আঁধার আধো আলোতে
একটু চোখের চাওয়া পথে –
জানিতাম তা ভুলবে তুমি, আমার আঁখি ভুলবে না।।
আমার ঈষৎ পরিচয়ের এই সঞ্চার লয়ে
হয় না সাহস কোথায় যাব মনের কথা কয়ে।
একটু জানার মধু পিয়ে
বেড়াই কেন গুন্গুনিয়ে –
তুমি জান, আমি জানি, আর কেহ জানে না।।
নাই চিনিলে আমায় তুমি
Work
Language
nāi chinile āmāẏ tumi ra̮ib ādhek chenā|
chām̐d ki jāne kothāẏ phoṭe chām̐dni rāte henā||
ādho ām̐dhār ādho ālote
ekṭu chokher chāoẏā pathe –
jānitām tā bhulbe tumi, āmār ām̐khi bhulbe nā||
āmār īṣhat parichaẏer ei sañchār laẏe
haẏ nā sāhas kothāẏ yāb maner kathā kaẏe|
ekṭu jānār madhu piẏe
ber̤āi ken gunguniẏe –
tumi jān, āmi jāni, ār keh jāne nā||