Naai baa daako

নাই বা ডাকো
Work
Language

নাই বা ডাকো রইব তোমার দ্বারে,
মুখ ফিরালে ফিরব না এইবারে ॥
          বসব তোমার পথের ধুলার 'পরে,
          এড়িয়ে আমায় চলবে কেমন করে--
          তোমার তরে যে জন গাঁথে মালা
                   গানের কুসুম জুগিয়ে দেব তারে ॥
রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।
          জেগে রব গভীর উপবাসে
          অন্ন তোমার আপনি যেথায় আসে--
          যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বালো
                   বসে রব সেথায় অন্ধকারে ॥

nāi bā ḍāko ra̮ib tomār dbāre,
mukh phirāle phirab nā eibāre ||
          basab tomār pather dhulār 'pare,
          er̤iẏe āmāẏ chalbe keman kare--
          tomār tare ye jan gām̐the mālā
                   gāner kusum jugiẏe deb tāre ||
ra̮ib tomār phasal-kheter kāchhe
yethāẏ tomār pāẏer chihn āchhe|
          jege rab gabhīr upbāse
          ann tomār āpni yethāẏ āse--
          yethāẏ tumi lukiẏe pradīp jbālo
                   base rab sethāẏ andhakāre ||