Naache teoyaaree chaubejee daube paamre

নাচে তেওয়াড়ী চৌবেজী দৌবে পাঁড়ে
Language

নাচে তেওয়াড়ী চৌবেজী দৌবে পাঁড়ে
তালে তালে ভুঁড়ি নাড়ে (হাঁরে)।।
নাচে কাবলিওয়ালা আগা হেলায় দাড়ি
নাচে ইয়া গোঁফওয়ালা প’রে ঘাঘরি শাড়ি।
নাচে পান্ডাজী ধপাস্ ধপাস্
নাচে যুপী বুড়ি থপাস্ থপাস্
ফোঁপরা ঢেঁকিতে যেন চাল কাঁড়ে।।
নাচে তাড়তা হিড়িম্বে শূর্পণখা
নাচে উচ্চিংড়ে আরশোলা গুবরে পোকা
নাচে কিক্কড় কাল্লু গামা, নাচিছে ধুচুনি নাচিছে ধামা
নাচিছে ডুয়েট ঘটোৎকচ গোপাল ভাঁড়ে।।
নাচে নানা মিঞা হায় হায় ঘুরিয়ে লুঙ্গি
নাচে মাদ্রাজি উড়িয়া মগ বার্মিজ ফুঙ্গি
তাকিয়ার খোল পরে বল নাচে
সায়েবের সাথে মেম পাছে পাছে
ঘুরে ঘুরে যেন গরু ধান মাড়ে।।

nāche teoẏār̤ī chaubejī daube pām̐r̤e
tāle tāle bhum̐r̤i nār̤e (hām̐re)||
nāche kābalioẏālā āgā helāẏ dār̤i
nāche iẏā gom̐phaoẏālā pa’re ghāghri śhār̤i|
nāche pānḍājī dhapās dhapās
nāche yupī bur̤i thapās thapās
phom̐prā ḍhem̐kite yen chāl kām̐r̤e||
nāche tār̤tā hir̤imbe śhūrpaṇkhā
nāche uchchiṁr̤e ārśholā gubre pokā
nāche kikkar̤ kāllu gāmā, nāchichhe dhuchuni nāchichhe dhāmā
nāchichhe ḍuẏeṭ ghaṭotkach gopāl bhām̐r̤e||
nāche nānā miñā hāẏ hāẏ ghuriẏe luṅgi
nāche mādrāji ur̤iẏā mag bārmij phuṅgi
tākiẏār khol pare bal nāche
sāẏeber sāthe mem pāchhe pāchhe
ghure ghure yen garu dhān mār̤e||