Naache naache re mor kaalo meye nrtyakaalee shyaamaa naache

নাচে নাচে রে মোর কালো মেয়ে নৃত্যকালী শ্যামা নাচে
Language

নাচে  নাচে রে মোর কালো মেয়ে নৃত্যকালী শ্যামা নাচে।
     নাচ হেরে তার নটরাজও প'ড়ে আছে পায়ের কাছে।।
           মুক্তকেশী আদুল গায়ে
           নেচে বেড়ায় চপল পায়ে
     মা'র চরণে গ্রহতারা নূপুর হয়ে জড়িয়ে আছে।।
     ছন্দ-সরস্বতী দোলে পুতুল হয়ে মায়ের কোলে রে
     সৃষ্টি নাচে, নাচে প্রলয় মায়ের আমার পায়ের তলে রে।
           আকাশ কাঁপে নাচের ঘোরে
           ঢেউ খেলে যায় সাত সাগরে
     সেই নাচনের পুলক জাগে ফুল হয়ে রে লতায় গাছে।।

nāche  nāche re mor kālo meẏe nṛtyakālī śhyāmā nāche|
     nāch here tār naṭarājao pa'r̤e āchhe pāẏer kāchhe||
           muktakeśhī ādul gāẏe
           neche ber̤āẏ chapal pāẏe
     mā'ra charṇe grahtārā nūpur haẏe jar̤iẏe āchhe||
     chhand-sarasbatī dole putul haẏe māẏer kole re
     sṛṣhṭi nāche, nāche pralaẏ māẏer āmār pāẏer tale re|
           ākāśh kām̐pe nācher ghore
           ḍheu khele yāẏ sāt sāgre
     sei nāchner pulak jāge phul haẏe re latāẏ gāchhe||