না সখা, মনের ব্যথা কোরো না গোপন ।
যবে অশ্রুজল হায় উচ্ছ্বসি উঠিতে চায়
রুধিয়া রেখো না তাহা আমারি কারণ ।
চিনি, সখা, চিনি তব ও দারুণ হাসি—
ওর চেয়ে কত ভালো অশ্রুজলরাশি ।
মাথা খাও— অভাগীরে কোরো না বঞ্চনা,
ছদ্মবেশে আবরিয়া রেখো না যন্ত্রণা ।
মমতার অশ্রুজলে নিভাইব সে অনলে,
ভালো যদি বাস তবে রাখো এ প্রার্থনা ।।
nā sakhā, maner byathā koro nā gopan |
yabe aśhrujal hāẏ uchchhbasi uṭhite chāẏ
rudhiẏā rekho nā tāhā āmāri kāraṇ |
chini, sakhā, chini tab o dāruṇ hāsi—
or cheẏe kat bhālo aśhrujalrāśhi |
māthā khāo— abhāgīre koro nā bañchanā,
chhadmabeśhe ābariẏā rekho nā yantraṇā |
mamtār aśhrujle nibhāib se anle,
bhālo yadi bās tabe rākho e prārthanā ||