না রে, না রে, ভয় করব না বিদায়বেদনারে।
আপন সুধা দিয়ে ভরে দেব তারে।
চোখের জলে সে-যে নবীন রবে, ধ্যানের মণিমালায় গাঁথা হবে,
পরব বুকের হারে॥
নয়ন হতে তুমি আসবে প্রাণে, মিলবে তোমার বাণী আমার গানে।
বিরহব্যথায় বিধুর দিনে দুখের আলোয় তোমায় নেব চিনে,
এ মোর সাধনা রে।
না রে, না
Work
Language
nā re, nā re, bhaẏ karab nā bidāẏabednāre|
āpan sudhā diẏe bhare deb tāre|
chokher jale se-ye nabīn rabe, dhyāner maṇimālāẏ gām̐thā habe,
parab buker hāre||
naẏan hate tumi āsbe prāṇe, milbe tomār bāṇī āmār gāne|
birahabyathāẏ bidhur dine dukher āloẏ tomāẏ neb chine,
e mor sādhnā re|