না না ) নাই বা এলে যদি সময় নাই,
ক্ষণেক এসে বোলো না গো "যাই যাই যাই'॥
আমার প্রাণে আছে জানি সীমাবিহীন গভীর বাণী,
তোমার চিরদিনের কথাখানি বলব -- বলতে যেন পাই॥
যখন দখিনহাওয়া কানন ঘিরে
এক কথা কয় ফিরে ফিরে,
পূর্ণিমাচাঁদ কারে চেয়ে এক তানে দেয় আকাশ ছেয়ে,
যেন সময়হারা সেই সময়ে একটি সে গান গাই॥
না না নাই বা এলে
Work
Language
nā nā ) nāi bā ele yadi samaẏ nāi,
kṣhaṇek ese bolo nā go "yāi yāi yāi'||
āmār prāṇe āchhe jāni sīmābihīn gabhīr bāṇī,
tomār chiradiner kathākhāni balab -- balte yen pāi||
yakhan dakhinahāoẏā kānan ghire
ek kathā kaẏ phire phire,
pūrṇimāchām̐d kāre cheẏe ek tāne deẏ ākāśh chheẏe,
yen samaẏahārā sei samaẏe ekṭi se gān gāi||