না না না) ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে।
পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে॥
দেবার ব্যথা বাজে আমার বুকের তলে,
নেবার মানুষ জানি নে তো কোথায় চলে--
এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥
মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে--
গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো।
আপনি কী সুর উঠল বেজে
আপনা হতে এসেছে যে--
গেল যখন আশার বচন গেছে রেখে॥
nā nā nā) ḍākab nā, ḍākab nā aman kare bāire theke|
pāri yadi antare tār ḍāk pāṭhāb, ānab ḍeke||
debār byathā bāje āmār buker tale,
nebār mānuṣh jāni ne to kothāẏ chale--
ei deoẏā-neoẏār milan āmār ghaṭābe ke||
milbe nā ki mor bednā tār bednāte--
gaṅgādhārā miśhbe nāki kālo yamunāte go|
āpni kī sur uṭhal beje
āpnā hate esechhe ye--
gel yakhan āśhār bachan gechhe rekhe||