না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না,
কিছুই না, কিছুই না।
যদি আমার সব মিটে যায়
সব মিটে যায়,
তবেই আমি বেঁচে যাব যে
চিরদিনের তরে
যখন কিছুই থাকবে না।
দেবার আমার আছে কিছু
এই কথাটাই যে
ভুলিয়ে রেখেছিল সবাই মিলে--
আজ জেনেছি, আমি নই-যে অভাগিনী;
দেবই আমি, দেবই আমি, দেব,
উজাড় করে দেব আমারে।
কোনো ভয় আর নেই আমার।
পড়্ তোর মন্তর, পড়্ তোর মন্তর,
ভিক্ষুরে নিয়ে আয় অমানিতার পাশে,
সে'ই তারে দিবে সম্মান--
এত মান আর কেউ দিতে কি পারে।
nā, kichhui thākbe nā, kichhui thākbe nā,
kichhui nā, kichhui nā|
yadi āmār sab miṭe yāẏ
sab miṭe yāẏ,
tabei āmi bem̐che yāb ye
chiradiner tare
yakhan kichhui thākbe nā|
debār āmār āchhe kichhu
ei kathāṭāi ye
bhuliẏe rekhechhil sabāi mile--
āj jenechhi, āmi na̮i-ye abhāginī;
deba̮i āmi, deba̮i āmi, deb,
ujār̤ kare deb āmāre|
kono bhaẏ ār nei āmār|
par̤ tor mantar, par̤ tor mantar,
bhikṣhure niẏe āẏ amānitār pāśhe,
se'i tāre dibe sammān--
et mān ār keu dite ki pāre|