Madhur aamaar maayer haasi

মধুর আমার মায়ের হাসি
Work
Year
Language

মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ।।

তার মায়ায় ভরা সজল বীথি
সেকি কভু হারায়
সে যে জড়িয়ে আছে
ছড়িয়ে আচ্ছে
সন্ধ্যা রাতের তারায়
সেই যে আমার মা ।।
বিশ্ব ভূবন মাঝে তাহার নেই কো তুলনা

মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ।।

তার ললাটের সিঁদুর দিয়ে
ভোরের রবি উঠে
আলতা পড়া পায়ের ছোয়ায়
রক্ত কমল ফোটে ।।

প্রদীপ হয়ে মোর শিয়রে
কে জেগে রয় দুখের ঘরে
সেই যে আমার মা ।।
বিশ্ব ভূবন মাঝে তাহার নেই কো তুলনা

মধুর আমার মায়ের হাসি
চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার
মাকে মনে পড়ে ।।

madhur āmār māẏer hāsi
chām̐der mukhe jhare
māke mane par̤e āmār
māke mane par̤e ||

tār māẏāẏ bharā sajal bīthi
seki kabhu hārāẏ
se ye jar̤iẏe āchhe
chhar̤iẏe āchchhe
sandhyā rāter tārāẏ
sei ye āmār mā ||
biśhb bhūban mājhe tāhār nei ko tulnā

madhur āmār māẏer hāsi
chām̐der mukhe jhare
māke mane par̤e āmār
māke mane par̤e ||

tār lalāṭer sim̐dur diẏe
bhorer rabi uṭhe
āltā par̤ā pāẏer chhoẏāẏ
rakt kamal phoṭe ||

pradīp haẏe mor śhiẏare
ke jege raẏ dukher ghare
sei ye āmār mā ||
biśhb bhūban mājhe tāhār nei ko tulnā

madhur āmār māẏer hāsi
chām̐der mukhe jhare
māke mane par̤e āmār
māke mane par̤e ||