সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে
যেন জাগে মনে, ভুলো না।।
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমারই মনের প্রলাপ জড়ানো
আকাশে আকাশে আছিল ছড়ানো
তোমার হাসির তুলনা।।
যেতে যেতে পথে পূর্ণিমারাতে
চাঁদ উঠেছিল গগনে।
দেখা হয়েছিল তোমাতে আমাতে
কী জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর
বহিব একাকী বিরহের ভার
বাঁধিনু যে রাখী পরানে তোমার
সে রাখী খুলো না, খুলো না।।
sedin dujne dulechhinu bane
phulḍore bām̐dhā jhulnā|
sei smṛtiṭuku kabhu kṣhaṇe kṣhaṇe
yen jāge mane, bhulo nā||
sedin bātāse chhil tumi jāno
āmāra̮i maner pralāp jar̤āno
ākāśhe ākāśhe āchhil chhar̤āno
tomār hāsir tulnā||
yete yete pathe pūrṇimārāte
chām̐d uṭhechhil gagne|
dekhā haẏechhil tomāte āmāte
kī jāni kī mahā lagne|
ekhan āmār belā nāhi ār
bahib ekākī birher bhār
bām̐dhinu ye rākhī parāne tomār
se rākhī khulo nā, khulo nā||