Mutho

মুঠো
Work
Language

মুঠোয় যদি সুখ পেতাম
মুঠোতে থাকত দুঃখ
তোমার মুঠোতে স্বর্গবিলাস
আমার তালুটা রুক্ষ
মুঠো মুঠো সব সঞ্চয়ী প্রাণ
মুঠোতে আঁকড়ে দিন
মুঠো হারানোর স্বপ্ন যখন
অন্যের মুঠোতে রঙ্গিন

মুঠোতে রয় ক্ষমতা
আর মুঠোতে রয় আস্থা
মুঠোর বুকের ফিনকি দিয়ে
আঁকড়ে ধরবার প্রবণতা

মুঠো পারে সব করতে জয়
মুঠো কেড়ে নেয় সকল বিজয়
মুঠোতে মুঠোতে হানাহানি
আবার মুঠোতেই রয় বিস্ময়।

কিছু কিছু মুঠোতে কালো কালো অর্থ,
কিছু কিছু মুঠোতে নেই কোন অন্ন
কিছু কিছু মুঠোতে শুন্য
মুঠোতেই বিভেদ
মুঠোতেই পাপ পুণ্য।

muṭhoẏ yadi sukh petām
muṭhote thākat duḥkh
tomār muṭhote sbargabilās
āmār tāluṭā rukṣh
muṭho muṭho sab sañchaẏī prāṇ
muṭhote ām̐kr̤e din
muṭho hārānor sbapn yakhan
anyer muṭhote raṅgin

muṭhote raẏ kṣhamtā
ār muṭhote raẏ āsthā
muṭhor buker phinki diẏe
ām̐kr̤e dharbār prabaṇtā

muṭho pāre sab karte jaẏ
muṭho ker̤e neẏ sakal bijaẏ
muṭhote muṭhote hānāhāni
ābār muṭhotei raẏ bismaẏ|

kichhu kichhu muṭhote kālo kālo arth,
kichhu kichhu muṭhote nei kon ann
kichhu kichhu muṭhote śhuny
muṭhotei bibhed
muṭhotei pāp puṇy|