মুক্তি আমায় দিলে হে নাথ মোর যে প্রিয় তারে নিয়ে।
আমি কিছু রাখতে নারি দেখ্লে বারে বারে দিয়ে॥
যত্ন আদর পায়নি হেথা
স’য়ে গেল শত ব্যথা।
তোমার দান সইলো না মোর গেল বুঝি তাই হারিয়ে॥
তোমার প্রিয় এসেছিল অতীত হয়ে আমার দ্বারে,
ফিরে গেল অভিমানে বুঝি আমার অনাদরে।
যে ছিল নাথ মোর প্রাণাধিক
সে যে তোমার বুকের মানিক
(প্রভু) এবার সে আর হারাবে না বাঁচ্ল তোমার কাছে গিয়ে॥
মুক্তি আমায় দিলে হে নাথ মোর যে প্রিয়
Work
Language
mukti āmāẏ dile he nāth mor ye priẏ tāre niẏe|
āmi kichhu rākhte nāri dekhle bāre bāre diẏe||
yatn ādar pāẏani hethā
sa’ẏe gel śhat byathā|
tomār dān sa̮ilo nā mor gel bujhi tāi hāriẏe||
tomār priẏ esechhil atīt haẏe āmār dbāre,
phire gel abhimāne bujhi āmār anādre|
ye chhil nāth mor prāṇādhik
se ye tomār buker mānik
(prabhu) ebār se ār hārābe nā bām̐chla tomār kāchhe giẏe||