More bhaalobaasaay bhuliyo naa

মোরে ভালোবাসায় ভুলিয়ো না
Language

মোরে  ভালোবাসায় ভুলিয়ো না
পাওয়ার আশায় ভুলিয়ো
মোরে  আদর দিয়ে দুলিয়ো না
আঘাত দিয়ে দুলিয়ো।।
হে প্রিয় মোর একি মোহ
এ প্রাণ শুধু চায় বিরহ
তুমি   কঠিন সুরে বেঁধে আমায়
সুরের লহর তুলিয়ো।।
প্রভু   শান্তি চাহে জুড়াতে সব
আমি চাহি পুড়িতে
সুখের ঘরে আগুন জ্বেলে’
পথে পথে ঝুরিতে;
বঁধু   পথে পথে ঝুরিতে।
নগ্ন দিনের আলোকেতে
চাহি না তোমায় ব’ক্ষে পেতে
তুমি   ঘুমের মাঝে স্বপনেতে
হৃদয়–দুয়ার খুলিয়ো।।

more  bhālobāsāẏ bhuliẏo nā
pāoẏār āśhāẏ bhuliẏo
more  ādar diẏe duliẏo nā
āghāt diẏe duliẏo||
he priẏ mor eki moh
e prāṇ śhudhu chāẏ birah
tumi   kaṭhin sure bem̐dhe āmāẏ
surer lahar tuliẏo||
prabhu   śhānti chāhe jur̤āte sab
āmi chāhi pur̤ite
sukher ghare āgun jbele’
pathe pathe jhurite;
bam̐dhu   pathe pathe jhurite|
nagn diner ālokete
chāhi nā tomāẏ ba’kṣhe pete
tumi   ghumer mājhe sbapnete
hṛdaẏ–duẏār khuliẏo||