মোরা সত্যের 'পরে মন আজি করিব সমর্পণ।
জয় জয় সত্যের জয়।
মোরা বুঝিব সত্য, পূজিব সত্য, খুঁজিব সত্যধন।
জয় জয় সত্যের জয়।
যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যাচিন্তা নয়।
যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যাকর্ম নয়।
যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যাবাক্য নয়।
জয় জয় সত্যের জয়॥
মোরা মঙ্গলকাজে প্রাণ আজি করিব সকলে দান।
জয় জয় মঙ্গলময়।
মোরা লভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্যগান।
জয় জয় মঙ্গলময়।
যদি দুঃখে দহিতে হয় তবু অশুভচিন্তা নয়।
যদি দৈন্য বহিতে হয় তবু অশুভকর্ম নয়।
যদি দণ্ড সহিতে হয় তবু অশুভবাক্য নয়।
জয় জয় মঙ্গলময়॥
সেই অভয় ব্রহ্মনাম আজি মোরা সবে লইলাম--
যিনি সকল ভয়ের ভয়।
মোরা করিব না শোক যা হবার হোক, চলিব ব্রহ্মধাম।
জয় জয় ব্রহ্মের জয়।
যদি দুঃখে দহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়।
যদি দৈন্য বহিতে হয় তবু নাহি ভয়, নাহি ভয়।
যদি মৃত্যু নিকট হয় তবু নাহি ভয়, নাহি ভয়।
জয় জয় ব্রহ্মের জয়॥
মোরা আনন্দ-মাঝে মন আজি করিব বিসর্জন।
জয় জয় আনন্দময়।
সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দনিকেতন।
জয় জয় আনন্দময়।
আনন্দ চিত্ত-মাঝে আনন্দ সর্বকাজে,
আনন্দ সর্বকালে দুঃখে বিপদজালে,
আনন্দ সর্বলোকে মৃত্যুবিরহে শোকে--
জয় জয় আনন্দময়॥
morā satyer 'pare man āji karib samarpaṇ|
jaẏ jaẏ satyer jaẏ|
morā bujhib saty, pūjib saty, khum̐jib satyadhan|
jaẏ jaẏ satyer jaẏ|
yadi duḥkhe dahite haẏ tabu mithyāchintā naẏ|
yadi dainy bahite haẏ tabu mithyākarm naẏ|
yadi daṇḍ sahite haẏ tabu mithyābāky naẏ|
jaẏ jaẏ satyer jaẏ||
morā maṅgalkāje prāṇ āji karib sakle dān|
jaẏ jaẏ maṅgalamaẏ|
morā labhib puṇy, śhobhib puṇye, gāhib puṇyagān|
jaẏ jaẏ maṅgalamaẏ|
yadi duḥkhe dahite haẏ tabu aśhubhachintā naẏ|
yadi dainy bahite haẏ tabu aśhubhakarm naẏ|
yadi daṇḍ sahite haẏ tabu aśhubhabāky naẏ|
jaẏ jaẏ maṅgalamaẏ||
sei abhaẏ brahmanām āji morā sabe la̮ilām--
yini sakal bhaẏer bhaẏ|
morā karib nā śhok yā habār hok, chalib brahmadhām|
jaẏ jaẏ brahmer jaẏ|
yadi duḥkhe dahite haẏ tabu nāhi bhaẏ, nāhi bhaẏ|
yadi dainy bahite haẏ tabu nāhi bhaẏ, nāhi bhaẏ|
yadi mṛtyu nikaṭ haẏ tabu nāhi bhaẏ, nāhi bhaẏ|
jaẏ jaẏ brahmer jaẏ||
morā ānand-mājhe man āji karib bisarjan|
jaẏ jaẏ ānandamaẏ|
sakal dṛśhye sakal biśhbe ānandaniketan|
jaẏ jaẏ ānandamaẏ|
ānand chitt-mājhe ānand sarbakāje,
ānand sarbakāle duḥkhe bipadjāle,
ānand sarbaloke mṛtyubirhe śhoke--
jaẏ jaẏ ānandamaẏ||