মোরা ভাঙব তাপস, ভাঙব তোমার কঠিন তপের বাঁধন--
এবার এই আমাদের সাধন॥
চল্ কবি, চল্ সঙ্গে জুটে, কাজ ফেলে তুই আ য় আ য় আয় রে ছুটে,
গানে গানে উদাস প্রাণে
জাগা রে উন্মাদন, এবার জাগা রে উন্মাদন॥
বকুলবনের মুগ্ধ হৃদয় উঠুক-না উচ্ছ্বাসি,
নীলাম্বরের মর্ম-মাঝে বাজাও তোমার সোনার বাঁশি বাজাও।
পলাশরেণুর রঙ মাখিয়ে নবীন বসন এনেছি এ,
সবাই মিলে দিই ঘুচিয়ে
পুরানো আচ্ছাদন, তোমার পুরানো আচ্ছাদন॥
morā bhāṅab tāpas, bhāṅab tomār kaṭhin taper bām̐dhan--
ebār ei āmāder sādhan||
chal kabi, chal saṅge juṭe, kāj phele tui ā ẏ ā ẏ āẏ re chhuṭe,
gāne gāne udās prāṇe
jāgā re unmādan, ebār jāgā re unmādan||
bakulabner mugdh hṛdaẏ uṭhuk-nā uchchhbāsi,
nīlāmbarer marm-mājhe bājāo tomār sonār bām̐śhi bājāo|
palāśhareṇur raṅ mākhiẏe nabīn basan enechhi e,
sabāi mile dii ghuchiẏe
purāno āchchhādan, tomār purāno āchchhādan||