মোর পথিকেরে বুঝি এনেছ এবার মোর করুণ রঙিন পথ!
এসেছে এসেছে আহা অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ ॥
সে যে সাগরপারের বাণী মোর পরানে দিয়েছে আনি, আহা
তার আঁখির তারায় যেন গান গায় অরণ্যপর্বত ॥
দুঃখসুখের এ পারে, ও পারে, দোলায় আমার মন--
কেন অকারণ অশ্রুসলিলে ভরে যায় দু'নয়ন।
ওগো নিদারুণ পথ, জানি-- জানি পুন নিয়ে যাবে টানি, আহা, তারে--
চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে সে স্বপনবৎ ॥
mor pathikere bujhi enechh ebār mor karuṇ raṅin path!
esechhe esechhe āhā aṅgane esechhe, mor duẏāre legechhe rath ||
se ye sāgarapārer bāṇī mor parāne diẏechhe āni, āhā
tār ām̐khir tārāẏ yen gān gāẏ araṇyaparbat ||
duḥkhasukher e pāre, o pāre, dolāẏ āmār man--
ken akāraṇ aśhruslile bhare yāẏ du'naẏan|
ogo nidāruṇ path, jāni-- jāni pun niẏe yābe ṭāni, āhā, tāre--
chirdin mor ye dil bhariẏā yābe se sbapanabat ||