Mor marne tomaar habe jay

মোর মরনে তোমার হবে জয়
Work
Language

মোর মরণে তোমার হবে জয়।

মোর জীবনে তোমার পরিচয় ॥

মোর দুঃখ যে রাঙা শতদল

আজ ঘিরিল তোমার পদতল,

মোর আনন্দ সে যে মণিহার মুকুটে তোমার বাঁধা রয় ॥

মোর ত্যাগে যে তোমার হবে জয়।

মোর প্রেমে যে তোমার পরিচয়।

মোর ধৈর্য তোমার রাজপথ

সে যে লঙ্ঘিবে বনপর্বত,

মোর বীর্য তোমার জয়রথ তোমারি পতাকা শিরে বয় ॥

mor marṇe tomār habe jaẏ|

mor jībne tomār parichaẏ ||

mor duḥkh ye rāṅā śhatdal

āj ghiril tomār padtal,

mor ānand se ye maṇihār mukuṭe tomār bām̐dhā raẏ ||

mor tyāge ye tomār habe jaẏ|

mor preme ye tomār parichaẏ|

mor dhairy tomār rājpath

se ye laṅghibe banaparbat,

mor bīry tomār jaẏarath tomāri patākā śhire baẏ ||