Mor marne

মোর মরণে
Work
Language

মোর    মরণে তোমার হবে জয়।
মোর    জীবনে তোমার পরিচয় ॥
মোর    দুঃখ যে রাঙা শতদল
আজ    ঘিরিল তোমার পদতল,
মোর    আনন্দ সে যে মণিহার   মুকুটে তোমার বাঁধা রয় ॥
মোর    ত্যাগে যে তোমার হবে জয়।
মোর    প্রেমে যে তোমার পরিচয়।
মোর    ধৈর্য তোমার রাজপথ
সে যে   লঙ্ঘিবে বনপর্বত,
মোর    বীর্য তোমার জয়রথ   তোমারি পতাকা শিরে বয় ॥

mor    marṇe tomār habe jaẏ|
mor    jībne tomār parichaẏ ||
mor    duḥkh ye rāṅā śhatdal
āj    ghiril tomār padtal,
mor    ānand se ye maṇihār   mukuṭe tomār bām̐dhā raẏ ||
mor    tyāge ye tomār habe jaẏ|
mor    preme ye tomār parichaẏ|
mor    dhairy tomār rājpath
se ye   laṅghibe banaparbat,
mor    bīry tomār jaẏarath   tomāri patākā śhire baẏ ||