Mor ghumghore ele manohar

মোর ঘুমঘোরে এলে মনোহর
Language

মোর ঘুমঘোরে এলে মনোহর নমো নম, নমো নম, নমো নম।
শ্রাবণ-মেঘে নাচে নটবর রমঝম, রমঝম, ঝমরম
(ঝমঝম, রমঝম, রমঝম)।।
শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু নীপ-সম, নিরুপম, মনোরম।।
মোর ফুলবনে ছিল যত ফুল
ভরি ডালি দিনু ঢালি’ দেবতা মোর
হায় নিলে না সে ফুল, ছি ছি বেভুল,
নিলে তুলি’ খোঁপা খুলি’ কুসুম-ডোর।
স্বপনে কী যে কয়েছি তাই গিয়াছ চলি’
জাগিয়া কেঁদে ডাকি দেবতায় প্রিয়তম, প্রিয়তম, প্রিয়তম।।

mor ghumghore ele manohar namo nam, namo nam, namo nam|
śhrābaṇ-meghe nāche naṭbar ramjham, ramjham, jhamram
(jhamjham, ramjham, ramjham)||
śhiẏare basi chupi chupi chumile naẏan
mor bikśhil ābeśhe tanu nīp-sam, nirupam, manoram||
mor phulabne chhil yat phul
bhari ḍāli dinu ḍhāli’ debtā mor
hāẏ nile nā se phul, chhi chhi bebhul,
nile tuli’ khom̐pā khuli’ kusum-ḍor|
sbapne kī ye kaẏechhi tāi giẏāchh chali’
jāgiẏā kem̐de ḍāki debatāẏ priẏatam, priẏatam, priẏatam||