মোর দুখ নিশি কবে হবে ভোর
ভুবনে ছাড়ালো প্রভাতের আলো -
আমারি ভবনে কেন আঁধার ঘোর ॥
সূর্য-কিরণে সাগর শুকায় -
সে রবি-কিরণে শুকালো না হায়
আমার বিরহী আঁখির লোর ॥
আশোক বনে সীতার সঙ্গিনী প্রমীলার সম
নিশীথের আঁধার মুখ লুকায়ে কাঁদে অন্তরে মম।
মালা চন্দন লয়ে মন্দির মাঝে
ফেলে নববধূ সাজ পূজারিণী-সাজে
শূন্য মন্দিরে আমি একা কাঁদি জড়ায়ে ছিন্ন মালার ডোর ॥
মোর দুখ নিশি কবে হবে ভোর
Work
Language
mor dukh niśhi kabe habe bhor
bhubne chhār̤ālo prabhāter ālo -
āmāri bhabne ken ām̐dhār ghor ||
sūry-kirṇe sāgar śhukāẏ -
se rabi-kirṇe śhukālo nā hāẏ
āmār birhī ām̐khir lor ||
āśhok bane sītār saṅginī pramīlār sam
niśhīther ām̐dhār mukh lukāẏe kām̐de antare mam|
mālā chandan laẏe mandir mājhe
phele nababdhū sāj pūjāriṇī-sāje
śhūny mandire āmi ekā kām̐di jar̤āẏe chhinn mālār ḍor ||