মোর ভাবনারে কি হওয়ায় মাতালো
মোর ভাবনারে কি হওয়ায় মাতালো ,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে ।।
মোর ভাবনারে কি হওয়ায় মাতালো ,
দোলে মন দোলে অকারণ হরষে।
তাহারে দেখি না যে দেখি না ,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলিখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নুপুরধ্বনি ।।
মোর ভাবনারে কি হওয়ায় মাতালো ,
দোলে মন দোলে অকারণ হরষে।
গোপনে স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা ।
উড়ে যায় বদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে
সে যে মন মোর দিল আকুলি
জল ভেজা কেতকীর দূর সুবাসে ।।
mor bhābnāre ki haoẏāẏ mātālo ,
dole man dole akāraṇ harṣhe|
hṛdaẏagagne sajal ghan nabīn meghe
raser dhārā barṣhe ||
mor bhābnāre ki haoẏāẏ mātālo ,
dole man dole akāraṇ harṣhe|
tāhāre dekhi nā ye dekhi nā ,
śhudhu mane mane kṣhaṇe kṣhaṇe oi śhonā yāẏ
bāje alikhit tāri charṇe
runurunu runurunu nupuradhbani ||
mor bhābnāre ki haoẏāẏ mātālo ,
dole man dole akāraṇ harṣhe|
gopne sbapne chhāil
apraśh ām̐chler nab nīlimā |
ur̤e yāẏ badler ei bātāse
tār chhāẏāmaẏ elokeśh ākāśhe
se ye man mor dil ākuli
jal bhejā ketkīr dūr subāse ||