১
মোহিনী মায়া এল,
এল যৌবনকুঞ্জবনে।
এল হৃদয়শিকারে,
এল গোপন পদসঞ্চারে,
এল স্বর্ণকিরণবিজড়িত অন্ধকারে।
পাতিল ইন্দ্রজালের ফাঁসি,
হাওয়ায় হাওয়ায় ছায়ায় ছায়ায়
বাজায় বাঁশি।
করে বীরের বীর্য-পরীক্ষা,
হানে সাধুর সাধনদীক্ষা,
সর্বনাশের বেড়াজাল বেষ্টিল চারি ধারে।
এসো সুন্দর নিরলংকার,
এসো সত্য নিরহংকার--
স্বপ্নের দুর্গ হানো,
আনো মুক্তি আনো,
ছলনার বন্ধন ছেদি
এসো পৌরুষ-উদ্ধারে॥
1
mohinī māẏā el,
el yaubanakuñjabne|
el hṛdaẏaśhikāre,
el gopan padasañchāre,
el sbarṇakiraṇabijr̤it andhakāre|
pātil indrajāler phām̐si,
hāoẏāẏ hāoẏāẏ chhāẏāẏ chhāẏāẏ
bājāẏ bām̐śhi|
kare bīrer bīry-parīkṣhā,
hāne sādhur sādhanadīkṣhā,
sarbanāśher ber̤ājāl beṣhṭil chāri dhāre|
eso sundar niralaṁkār,
eso saty nirahaṁkār--
sbapner durg hāno,
āno mukti āno,
chhalnār bandhan chhedi
eso pauruṣh-uddhāre||