মিলনরাতি পোহালো, বাতি নেভার বেলা এল--
ফুলের পালা ফুরালে ডালা উজাড় করে ফেলো ॥
স্মৃতির ছবি মিলাবে যবে ব্যথার তাপ কিছু তো রবে,
তা নিয়ে মনে বিজন খনে বিরহদীপ জ্বেলো ॥
ফাল্গুনের মাধবীলীলা কুঞ্জ ছিল ঘিরে,
চৈত্রবনে বেদনা তারি মর্মরিয়া ফিরে।
হয়েছে শেষ, তবুও বাকি কিছু তো গান গিয়েছি রাখি--
সেটুকু নিয়ে গুন্গুনিয়ে সুরের খেলা খেলো ॥
milanrāti pohālo, bāti nebhār belā el--
phuler pālā phurāle ḍālā ujār̤ kare phelo ||
smṛtir chhabi milābe yabe byathār tāp kichhu to rabe,
tā niẏe mane bijan khane birahdīp jbelo ||
phālguner mādhabīlīlā kuñj chhil ghire,
chaitrabne bednā tāri marmariẏā phire|
haẏechhe śheṣh, tabuo bāki kichhu to gān giẏechhi rākhi--
seṭuku niẏe gunguniẏe surer khelā khelo ||