ক্ষতি কি না হয় আজ পড়বে, মেটেরিয়া মেডিকার কাব্য
নয়তো বা ফার্মাকলজিটাই নিয়ে আজ লেকচারে নাববো।।
তারপর দৃষ্টির ছুরিতে মনের ডিসেকশন শিখবে,
ষ্টেথিসস্কোপ লাগিয়ে সিম্ টম্ লিখবে
ওরাল জবাবগুলো হওয়া চাই রীতিমত কানে সুখশ্রাব্য।।
হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনও দিন পড়বেই
প্রেসক্রিপশন মতো হয়তো মিকশ্চার গুলো সার্ভ করবে
সবদিকে আগে দেখে তবে তো ডিগ্রী দেবার কথা ভাববো।।
kṣhati ki nā haẏ āj par̤be, meṭeriẏā meḍikār kāby
naẏato bā phārmākalajiṭāi niẏe āj lekchāre nābbo||
tārpar dṛṣhṭir chhurite maner ḍisekśhan śhikhbe,
ṣhṭethisaskop lāgiẏe sim ṭam likhbe
orāl jabābgulo haoẏā chāi rītimat kāne sukhaśhrāby||
haẏato āuṭḍore emni ḍiuṭiṭā konao din par̤abei
presakripśhan mato haẏato mikaśhchār gulo sārbh karbe
sabdike āge dekhe tabe to ḍigrī debār kathā bhābbo||