Mesh chaarne yaay nabee kishor

মেষ চারণে যায় নবী কিশোর
Language

মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে
নীল রেশমি রুমাল বেঁধে তার চারু- চাঁচর কেশে।
তাঁর রাঙা পদতলে পুলকে ধরা টলে
তাঁর রূপ -লাবনির ঢলে মরুভূমি গেল ভেসে।।
তাঁর মুখে রহে চাহি মেষ-শিশু তৃণ ভুলি‌'
বিশ্বের শাহানশাহ আজ মাখে গোঠের ধূলি,
তাঁর চরণ-নখরে কোটি চাঁদ কেঁদে মরে
তাঁর ছায়া ক'রে চলে আকাশে মেঘ এসে।।
কিশোর নবী গোঠে চলে
তাঁর চরণ-ছোঁয়ায় পথের পাথর মোম হয়ে যায় গ'লে
তসলিম জানায় পাহাড় চরণে ঝুকে তাঁহার।
নারাঙ্গি,আঙুর,খরজুর,পায়ে নজরানা দেয় হেসে।।

meṣh chārṇe yāẏ nabī kiśhor rākhāl beśhe
nīl reśhmi rumāl bem̐dhe tār chāru- chām̐char keśhe|
tām̐r rāṅā padatle pulke dharā ṭale
tām̐r rūp -lābnir ḍhale marubhūmi gel bhese||
tām̐r mukhe rahe chāhi meṣh-śhiśhu tṛṇ bhuli‌'
biśhber śhāhānśhāh āj mākhe goṭher dhūli,
tām̐r charaṇ-nakhre koṭi chām̐d kem̐de mare
tām̐r chhāẏā ka're chale ākāśhe megh ese||
kiśhor nabī goṭhe chale
tām̐r charaṇ-chhom̐ẏāẏ pather pāthar mom haẏe yāẏ ga'le
taslim jānāẏ pāhār̤ charṇe jhuke tām̐hār|
nārāṅgi,āṅur,kharjur,pāẏe najrānā deẏ hese||