মেঘেরা চলে চলে যায়, চাঁদেরে ডাকে 'আয়, আয়'।
ঘুমঘোরে বলে চাঁদ 'কোথায় কোথায়'॥
না জানি কোথা চলিয়াছে, কী জানি কী যে সেথা আছে,
আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়॥
সুদূরে, অতি অতিদূরে, বুঝি রে কোন্ সুরপুরে
তারাগুলি ঘিরে ব'সে বাঁশরি বাজায়।
মেয়েরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে,
লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়॥
মেঘেরা চলে চলে
Work
Language
megherā chale chale yāẏ, chām̐dere ḍāke 'āẏ, āẏ'|
ghumghore bale chām̐d 'kothāẏ kothāẏ'||
nā jāni kothā chaliẏāchhe, kī jāni kī ye sethā āchhe,
ākāśher mājhe chām̐d chāri dike chāẏ||
sudūre, ti atidūre, bujhi re kon surpure
tārāguli ghire ba'se bām̐śhri bājāẏ|
meẏerā tāi hese hese ākāśhe chale bhese bhese,
lukiẏe chām̐der hāsi churi kare yāẏ||