Megher kole kole

মেঘের কোলে কোলে
Work
Language

মেঘের   কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা   ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥
          সুদূরের   বীণার স্বরে   কে ওদের   হৃদয় হরে
          দুরাশার   দুঃসাহসে উদাস করে--
সে কোন্‌   উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥
ওদের   ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,
অলক্ষ্যেতে লক্ষ ওদের-- পিছন-পানে তাকায় না রে।
          যে বাসা   ছিল জানা    সে ওদের   দিল হানা,
          না-জানার   পথে ওদের নাই রে মানা--
ওরা   দিনের শেষে দেখেছে কোন্‌ মনোহরণ আঁধার রাতি॥

megher   kole kole yāẏ re chale baker pām̐ti|
orā   ghar-chhār̤ā mor maner kathā yāẏ bujhi oi gām̐thi gām̐thi||
          sudūrer   bīṇār sbare   ke oder   hṛdaẏ hare
          durāśhār   duḥsāhse udās kare--
se kon‌   udhāo hāoẏār pāgalāmite pākhā oder oṭhe māti||
oder   ghum chhuṭechhe, bhaẏ ṭuṭechhe ekebāre,
alakṣhyete lakṣh oder-- pichhan-pāne tākāẏ nā re|
          ye bāsā   chhil jānā    se oder   dil hānā,
          nā-jānār   pathe oder nāi re mānā--
orā   diner śheṣhe dekhechhe kon‌ manohraṇ ām̐dhār rāti||