মেঘছায়ে সজল বায়ে মন আমার
উতলা করে সারাবেলা কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হয় রে॥
কোন্ বসন্তের নিশীথে যে বকুলমালাখানি পরালে
তার দলগুলি গেছে ঝরে, শুধু গন্ধ ভাসে প্রাণে॥
জানি ফিরিবে না আর ফিরিবে না, জানি তব পথ গেছে সুদূরে
পারিলে না তবু পারিলে না চিরশূন্য করিতে ভুবন মম--
তুমি নিয়ে গেছ মোর বাঁশিখানি, দিয়ে গেছ তোমার গান॥
মেঘছায়ে সজল বায়ে
Work
Language
meghachhāẏe sajal bāẏe man āmār
utlā kare sārābelā kār lupt hāsi, supt bednā haẏ re||
kon basanter niśhīthe ye bakulamālākhāni parāle
tār dalguli gechhe jhare, śhudhu gandh bhāse prāṇe||
jāni phiribe nā ār phiribe nā, jāni tab path gechhe sudūre
pārile nā tabu pārile nā chiraśhūny karite bhuban mam--
tumi niẏe gechh mor bām̐śhikhāni, diẏe gechh tomār gān||